সারাদেশ

সেনা অভিযানে উপজাতীয় সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিশেষ অভিযানে রাঙ্গামাটির সাজেক থানার আওয়াধীন দুর্গম ভূয়াছড়ি এলাকায় উপজাতীয় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২টি একে-৪৭, ২টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১টি এসএমসি, ১টি এসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।

জানা যায়, বাঘাইহাট সেনা জোনের আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আঞ্চলিক দলের গোপন আস্তানায় তল্লাশি চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে উপজাতীয় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সূত্র জানায়, সাজেক এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নে ২২ নভেম্বর থেকে সাজেক এলাকায় বিশেষ অভিযান পরিচালিত করছে। এর অংশ হিসেবে শনিবার সকাল আনুমানিক পৌনে এগারটায় এই অভিযান পরিচালনা করে।

সন্ত্রাসীদের ধরতে ওই এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানা যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা