সারাদেশ

এসডিজি বাস্তবায়নে সেমিনার

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ নভেম্বর) সকালে কারিতাস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন (এডাব) খুলনা শাখা এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে অতিথি হিসেবে ছিলেন সুন্দরবন একাডেমির পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব’র খুুলনা শাখার সহ-সভাপতি শামীমা সুলতানা শীলু। স্বাগত জানান এডাব’র খুুলনা শাখার সদস্য সচিব নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।

সেমিনারে খুলনায় এসডিজি’র অভীষ্ট ও লক্ষ্য নিয়ে কাজ করা এনজিওগুলো বিভিন্ন সমস্যা ও সমস্যা থেকে উত্তরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

করোনা পরিস্থিতির কারণে এসডিজি’র কার্যক্রমে শিথিলতা আসলেও উন্নয়নের স্বার্থে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে একমত হন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা