সারাদেশ

সিলেটে করোনায় শনাক্ত ৩০ জন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় কোন করোনা রোগীর মৃত্যু না হলেও নতুন আরও ৩০ জন শনাক্ত হয়েছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ২৪ জন। এ নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫শ' ৬৬ জন।

এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩শ' ৮৫, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ৯২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ২৫ জন।

শনিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২শ' ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলার ১৮০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারের ২২ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ২৪ জন। এদের সবাই সিলেটের জেলার অধিবাসী। সব মিলিয়ে এ বিভাগে সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৩শ' ৪৫ জন।

এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৬শ' ৬৮, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৫, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ৫৯ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ১৩ জন।

বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯শ' ৬৪ জন।

শনিবার সকালে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা