ফাইল ফটো
জাতীয়

দেড় লক্ষাধিক করোনা রোগী চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। সুস্থ ও মৃতদের বাদ দিলে বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগী ১ লাখ ৫২ হাজার ১১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজার ১৪৮ জনের। গত ১১ দিনের মধ্যে ১০ দিনই দেশে দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজারের বেশি ছিল।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪৬৫ জনের। আর এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সেখানে ১৫ দিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত ২৫ শতাংশের বেশি হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৩৯ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৬ জন, রাজশাহীতে ১৪ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা