সারাদেশ

ভাঙ্গুড়ায়  ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৩৮) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসভার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসেন আলী উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুন গ্রামের মৃত ইয়াছিন আলী সরকারের ছেলে।

পুলিশ জানায়,শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এএসআই সাজেদুর রহমান সাজু সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালান। এ সময় হোসেন আলী নামে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত হোসেন আলী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। ইতিপূর্বে তার বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে।

সান নিউজ/আরএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা