ছবি : সংগৃহিত
অপরাধ

ভোলায় ৫০০ পিস ইয়াবা সহ আটক ১

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়ন থেকে ৫০০ (পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কথিত সাংবাদিক মাসুদ রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।

আরও পড়ুন: ১৫০০ গ্রাম গাঁজাসহ মানিকগঞ্জে আটক ১

সোমবার (৭ আগস্ট) বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পদ্মামনসা গ্রামের অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মাসুদ রানা ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চকঢোষ গ্রামের ফখরুল ইসলামের ছেলে।

বোরহানউদ্দিন থানা সুত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই মোঃ আসাদুজ্জামান খান সংগীয় ফোর্স নিয়ে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

এসময় কাচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ পদ্মামনসা গ্রামের সিকদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৩০) তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাসুদকে আটক করে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন বলে থানা সুত্রে জানা গেছে।

আরও পড়ুন: ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্থানীয় সুত্রে জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ী মাসদু রানা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা