সারাদেশ

৫ কোটি টাকার মাদকসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের ২ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৫৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ফোরকান (২৫) নামের একজন মাদক কারবারীকে আটক করেছে। সেই হ্নীলা ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ফোরকান। উদ্ধার মাদকের মূল্য প্রায় ৫ কোটি ৬০ লক্ষ টাকা।

বিজিবি সুত্রে জানা যায়, বুধবার ৬ জুলাই ভোর রাতে হ্নীলা অবরাং পোস্টের পার্শ্বে নাফ নদী বেড়ীবাঁধের আঁড় নিয়ে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে টেকনাফ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র একটি চোরাচালান বিরোধী টহলদল।

টহলদল আনুমানিক রাত সোয়া ১ টার সময় একজন লোককে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এসে বেড়ীবাঁধের উপরে অপেক্ষারত ৩ জন লোকের নিকট ১টি ব্যাগ হস্তান্তর করে ইঞ্জিন চালিত নৌকাটি ঘুরিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে চলে যেতে থাকলে বিজিবি টহলদল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ২ জন চোরাকারবারী রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হলেও অপর একজন চোরাকারবারী ফোরকান (২৫)-কে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাকারবারীর কাছে পাওয়া প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৫ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৫৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে বেড়ীবাঁধের পাশে রাখা চোরাচালানের কাজে ব্যবহৃত ২ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যমানের ১টি মোটরসাইকেলও জব্দ করতে সক্ষম হয়।

এ ব্যপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখা জানান, আটককৃত ব্যক্তি এবং পলাতক অপর ২ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্ত করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা