সারাদেশ

সিলেটে মদসহ আটক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে বিদেশি মদসহ আটক এক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম ওসমান আলী ওরফে তাজ উদ্দিন (২০)। তিনি কানাইঘাট উপজেলার গোরকপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে সিলেট জেলা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কানাইঘাটের বাজারীঘাট এলাকা থেকে ১৮৯ বোতল বিদেশী মদসহ আটক করে র‌্যাব-৯।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, ওসমান ওরফে তাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেছেন তারা।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা