সারাদেশ

গোপালগঞ্জে অনুমোদনহীন তিন ক্লিনিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্বাস্থ্য বিভাগের অনুমোদন বিহীন ক্লিনিক ব্যবসা পরিচালনার অভিযোগে ও রেজিষ্ট্রেশন নবায়ন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু।

ভ্রম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু জানিয়েছেন, শহরের মডেল স্কুল রোডের মেডিকেয়ার ক্লিনিকের স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় ২ লক্ষ টাকা এবং একই অভিযোগে মোহাম্মদপাড়া রোড়ের সার্জিক্যাল ক্লিনিকের দেড় লক্ষ টাকা। এছাড়া রেজিষ্ট্রেশন নবায়ন না থাকা ও অব্যবস্থাপনার কারণে শহরের বাজার রোড়ের গোপালগঞ্জ নার্সিং হোমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা