সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা-১৮ আসনের নব-নির্বাচিত এমপি’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৮ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ হাবিব হাসান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নব-নির্বাচিত এমপি মোঃ হাবিব হাসান সাংবাদিকদের বলেন, তিনি কোন প্রকার দূর্নীতি ও সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দেবেন না। আমৃত্যু জনগণের খেদমত করে যাবেন বলেও জানান।

বিএনপি’র সরকার পতনের আল্টিমেটাম প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, বিএনপিকে জনগণ প্রত্যাখান করেছে। কোন নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেন না। তাই প্রতিটি নির্বাচনে বিএনপি’র প্রার্থীরা পরাজিত হচ্ছে।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা