সারাদেশ

মরহুম আমানত উল্লাহ'র স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : সাবেক এ.আই.জি.আর চরপার্বতী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মরহুম আমানত উল্লাহ'র স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ঘটিকার সময় চরপার্বতী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে এই শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সভাপতিত্বে, চরপার্বতী ইউপি. চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুলের সঞ্চালনায় উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ মঞ্জু, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয় ও চৌধুরীহাট ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ এবং চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/বিইউ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা