সারাদেশ

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশের পিক-আপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুষি সংঘর্ষে নিহত পল্লী চিকিৎসক ডাঃ মোনারুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) থানায় পুলিশ প্রশাসনের পক্ষ হতে ৫০ হাজার এবং সুন্দরগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী বারিক মজুমদারের পক্ষ এক লাখসহ মোট দেড় লাখ টাকা নিহতের স্ত্রী ইতি বেগমের হাতে তুলে দেন পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী বারিক মজুমদার, এস আই সেলিম রেজা, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।

গত ২১ নভেম্বর গাইবান্ধা-সুন্দরগঞ্জ গ্রামীণ হাইওয়ে সড়কের উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া রাজার সংলগ্ন স্থানে সুন্দরগঞ্জ গামী পুলিশের পিক-আপ ভ্যানের সাথে মোটরসাইকেলের (গাইবান্ধা-ল-১১-০৫৪৮, এ্যাপাচি) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাংবাদিক আলাউদ্দিন মজুমদার শাহীন ও আরোহী পল্লী চিকিৎসক ডাঃ মোনারুল ইসলাম গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ পিক-আপ ভ্যানে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মোনারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

মোনারুল উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ঝিনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন থেকে পৌর শহরে অবস্থান করে আসছিল। তার একটি ৫ বছরের কন্যা ও ১ বছরের ছেলে সন্তান রয়েছে। এদিকে সাংবাদিক আলাউদ্দিন মজুমদার শাহীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় তার অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শাহীন পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী বারিক মজুমদারের ছেলে। সে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সদস্য। বর্তমানে সে রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা