সারাদেশ

সিলেটে ভেজাল বিরোধী অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেগুলো হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার মাশরাফি চানাচুর, দক্ষিণ সুরমা থানার মুকাক্তা বেকারি ও সামাদ ফুড। আদায়কৃত জরিমানার পরিমাণ হচ্ছে যথাক্রমে ৪৫, ৪০ ও ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বুধবার সারাদিন অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল, অপরিচ্ছন্নতাসহ আরও নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

অভিযানের সময় র‌্যাব সদস্যদের সাথে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা