সারাদেশ

বান্ধবীদের উদ্দেশে চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : বান্ধবীদের উদ্দেশে চিরকুট লিখে দিনাজপুর নার্সিং কলেজের হোস্টেলে তিথি আকতার (১৮) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমাবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হোস্টেলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত তিথি আকতার ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপাড়া গ্রামের মো. আলমগীর ইসলামের মেয়ে। তিনি দিনাজপুর নার্সিং কলেজের মিডওয়াইফারি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

আত্মহত্যার আগে বান্ধবীদের উদ্দেশে একটি চিরকুট লিখে গেছেন তিথি। চিরকুটে তিনি লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দিও সবাই। কারও মনে যদি কষ্ট দিয়ে থাকি। বিদায় বান্ধবীরা। ইতি তোমাদের তিথি।’ চিরকুটে তারিখ ২৩/১১/২০২০ ও সময় সকাল ৯টা ২৫ মিনিট লেখা রয়েছে।

দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মাগদেলেনা সরেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে তিথি ডাইনিংয়ে দেরিতে আসে। এ সময় তার বান্ধবীরা তাকে তাড়াতাড়ি নাস্তা করে পরীক্ষার রুমে আসার জন্য বলে চলে যায়। পরে তিথি নাস্তা শেষ করে রুমে চলে যায়। সকাল ৯টায় পরীক্ষা শুরু হলেও সে পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

পরে তার কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তিথিকে ঝুলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যক্ষ আরও বলেন, তিথি দীর্ঘদিন ধরে মেয়েলি রোগে ভুগছিল। সে কারণেই হতাশা থেকে হয়তো সে এই পথ বেছে নিয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা