সারাদেশ

খুলনায় জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা : নারী, কিশোর-কিশোরী ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ নভেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, পুষ্টি চাহিদা ও পুষ্টি গ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচারের পাশাপাশি নারীদের সচেতন করে তোলা হবে। বিভিন্ন হাট বাজারে নারীরা তাঁদের পছন্দমত পুষ্টিমান সম্পন্ন শাকসবজি কিনতে পারেন তার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু সংখ্যক বাজারে নারীদের জন্য টয়লেট ও ব্রেস্টফিডিং কর্নার (শিশুদের বুকের দুধ খাওয়ানোর স্থান) তৈরি করা হবে। এছাড়া মসজিদের ইমামদের প্রশিক্ষণ দিয়ে খুদবায় পুষ্টিবার্তা প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।

এ সভায় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, ডাঃ সাদিয়া মনোয়ারা উষা প্রমুখ বক্তৃতা করেন।সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা