সারাদেশ

মাস্ক না পরায় মৌলভীবাজারে ৩৩ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : করোনা সংক্রমণ রোধে শতভাগ মাস্ক ও নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল শহরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে মোট ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল চৌমুহনা থেকে স্টেশন রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শহরে মাস্ক না পরায় দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৩ জনকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ৩৩ জনকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা করেন। এ সময় শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা