সারাদেশ

নিজ রক্ত দিয়ে ‘A+R’ লিখে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের অভয়নগরে কুলসুম আক্তার (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার নওয়াপাড়া প্রফেসর পাড়ার একটি ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

গৃহবধূ কুলসুমের আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে আত্মহত্যার আগে তিনি ঘরের মেঝেতে নিজের শরীরের রক্ত দিয়ে ‘A+R’ লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দ্বিতীয় বিয়ে করেন কুলসুম আক্তার। তার বর্তমান স্বামীর নাম ইমতিয়াজ উদ্দিন। তিনি ঢাকায় ব্যবসা করেন। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না তার। ইমতিয়াজ তাকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করবেন বলেও জানতে পেরেছিলেন কুলসুম। এ কারণে হয়তো তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কুলসুমের প্রথম ঘরের কন্যা জান্নাতুল ফেরদৌস মিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মায়ের কক্ষ বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে এলাকাবাসীর সহায়তায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার মায়ের লাশ ঝুলতে দেখতে পান।

পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে গৃহবধূ কুলসুমের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তবে কী কারণে তার মা আত্মহত্যা করেছেন, তা বলতে পারেননি মিম।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে কুলসুম সিরিঞ্জ দিয়ে নিজের শরীরের রক্ত বের করে ঘরের মেঝেতে ‘A+R’ লেখেন। পরে নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে ‘A+R’ মানে কী, সেটি জানতে পারেনি পুলিশ।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা