সারাদেশ

স্পিডবোটে করে এসে লঞ্চে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, মতলব : স্পিডবোটে করে এসে মেঘনা নদীতে লঞ্চে উঠে যাত্রীদের টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী লুটে নিয়ে গেছে ডাকাতরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার কাছে ষাটনল এলাকায় এমভি মকবুল-২ লঞ্চে এই ডাকাতির ঘটনা ঘটে বলে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, ডাকাতদের হামলায় ওই লঞ্চের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ৯টার দিকে চাঁদপুরের ষাটনলের উদ্দেশ্যে রওনা হয় এমভি মকবুল-২।

যাত্রীদের বরাত দিয়ে ওসি নাসির উদ্দিন জানান, গজারিয়া এলাকায় মেঘনা নদী পার হওয়ার সময় কয়েকটি স্পিডবোটে করে জনা বিশেক ডাকাতের একটি দল লঞ্চে এসে ওঠে।

তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে লঞ্চের যাত্রীদের ভয়-ভীতি দেখায়। যাত্রীদের কাছ থেকে কয়েক লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা আবার চলে যায়।

খবর পেয়ে চাঁদপুরের মতলব উত্তর থানা ও মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই লঞ্চ পরিদর্শন করেন।

ওসি বলেন, ডাকাতির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কাউকে আটক করা যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা