সারাদেশ

খুলনা নগরীর সড়কগুলো ব্যবসায়ীদের দখল থেকে মুক্ত করার দাবী

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা মহানগরীর অধিকাংশ সড়ক ও ফুটপাত গুলো রয়েছে ইট-বালু ব্যবসায়ীদের দখলে। সড়কে ইট-বালুর অবাধে ব্যবসা চলছে। দেখলে মনে হবে খুলনা সিটি কর্পোরেশন থেকে এরা সড়ক লীজ নিয়েছে । নগরীর গুরুত্ত্বপূর্ণ সড়কের তিনভাগের দুই ভাগ দখল করে দিন-রাত ইট-বালুর ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। দেখার কেউ নেই।

অবিলম্বে নগরী থেকে সিমেন্ট কারখানা, ইট-বালু ব্যবসা বন্ধ করে নগরীর বাইরে নিদিষ্ট কিছু স্থান নির্ধারণ করে দেওয়ার জোর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়, নিসচা’র পক্ষ থেকে এ বিষয়ে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নিকট লিখিত আকারে স্মারকলিপি দিলে তিনি ২-৩ দিন এসব অবৈধ সড়ক দখলদারদের বিরুদ্ধে অভিযান চালালেও তা পরবর্তীতে আবার পূর্বের অবস্থা থেকে যায়। পৃথিবীর কোন সভ্য দেশের একটি গুরুত্তপূর্ণ নগরীতে এমনভাবে সড়কে ইট-বালুর ব্যবসা আছে কি-না তা আমাদের জানা নেই।

এক সময়ের পরিবেশ বান্ধব খুলনা নগরী আজ বড়ই অসহায়। এক দিকে সড়কগুলো সংস্কারের অভাবে করুন দশা অন্যদিকে সড়কে ইট-বালুর ব্যবসা, ফুটপাতগুলো হকারদের দখলে। দেখলে মনে হয় ভোটের আগে জনগণ-ভোটের পরে দখলদারের স্বার্থরক্ষা। খুলনা মহানগীর পরিবেশ আজ ভয়াবহ দূষণের কবলে। সড়ক দখলদার ইট-বালু ব্যবসায়ীদের কারণে পথচারীরা পথ চলতে পারছে না ঠিকমত। ঘটছে একাধিক সড়ক দুর্ঘটনা। দিনের বেলা নগরীতে ট্রাক চলাচল বন্ধ থাকার নিয়ম থাকলেও ইট-বালু ব্যবসাীদের ড্রাম ট্রাক বিভিন্ন সড়কে নিয়মিত চলছে। চলছে লবনচরায় অবস্থিত একটি সিমেন্ট কারখানার ট্রাক।

এসব দখলদার ধূলা-বালু ব্যবসায়ীদের নিকট থেকে খুলনা নগরবাসী মুক্তি চায়। নগরীর মতিয়াখালী-ক্ষেত্রখালী খালসহ বিভিন্ন খাল ভরাট করে রাস্তা ও ড্রেন করা হয়েছে। সেই রাস্তায় মানুষের যাতায়াত বিঘ্ন করে ইট-বালুর ব্যবসা শুরু করেছে। এসব বাড়ী-ঘর নির্মাণ সামগ্রী রাত ১২টার পরে নগরীর সংশ্লিষ্ট স্থানে পরিবহন করা বাধ্যতামূলক করা হোক।

দিনের বেলা সড়ক দখল করে এবং উন্মুক্তভাবে ড্রাম ট্রাক, ইট-বালুর ট্রাক যেন কোন ভাবেই চলাচল করতে না পারে সেদিকে কেসিসি-পুলিশ প্রসাশনকে লক্ষ্য রাখতে হবে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা