সারাদেশ

বিচারের দাবি সম্বলিত পোস্টার হাতে বাবা মায়ের মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : ছেলে হত্যার বিচারের দাবিতে মানবন্ধন করেছে মা বাবা ও চাচা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে স্কুল ছাত্র শামীম মিয়ার পরিবার এই মানবন্ধন করে।

নিহতের পিতা মোঃ অরিফ মিয়া ও মা জেসমিন আরা বেগম ও চাচা মোঃ মোক্তার মিয়া ছেলে হত্যার বিচারের দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন।

হত্যাকান্ডের শিকার স্কুল ছাত্র শামীম মিয়া কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের মোঃ আরিফ মিয়ার ছেলে।

হত্যাকান্ডের শিকার স্কুল ছাত্র শামীম মিয়ার পিতা আরিফ মিয়া জানান, করোনার মধ্যে শামীমের স্কুল বন্ধ ছিল। তাই ১ মাস আগে সে পাশ্ববর্তী ওড়াকান্দি গ্রামের সুমন তালুকদারের কাছ থেকে একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ি প্রতিদিন ১৫০ টাকা হিসেবে ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করে রোজগার শুরু করে। শামীম গত ২ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরের দিন তিনি এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি জিডি দায়ের করেন।

গত ৫ নভেম্বর কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামের বসরত খালের কচুরিপানার মধ্য থেকে পুলিশ শামীমের লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে ওই দিন শামীমের লাশ দাফন করা হয়। ওই দিন রাতেই কাশিয়ানী থানায় তিনি অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় । কিন্তু এখন পর্যন্ত এই হত্যা কান্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি। তাই আমরা আমাদের ছেলে শামীম মিয়া হত্যাকারীদের চিহৃত ও গ্রেপ্তার করে আইনেরসোপর্দ করার দাবী জানাচ্ছি।

নিহতের মা জেসমিন আরা বেগম বলেন, “আমার নিস্পাপ ছেলে শামীম মিয়াকে (১৩)যে কোন কেউ নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার সাথে এলাকার কোন মানুষের শত্রুতা থাকার কথা নয়। আমাদের সাথেও কারো কোন শত্রুতা নেই। শামীম রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়াতো। লেখাপড়ায় ভালোই ছিল। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। আমার স্বামী ট্রাক চালক। আমরা গরিব। তাই সে বাবাকে সাহয্য করতে ভ্যান ভাড়া করে কিছু আয় রোজগারে নেমেছিল। কিন্তু দুর্বৃত্তরা ব্যাটারি চালিত ভ্যান ছিনিয়ে নিয়ে আমার ছেলেকে হত্যা করতে পারে বলে আমার মনে হয়। দৃর্বৃত্তরা আমাদের কোল শূণ্য করেছে। আমি ছেলের শোকে দিশেহারা। ছেলে হত্যা মামলা চালানোর মতো টাকা পয়সা আমাদের নেই। আমরা সরকারের কাছে টাকা পয়সা চাইনা। শুধু হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

সান নিউজ/বিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা