সারাদেশ

পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির বাগাড়

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে জেলে ওয়াছেলের জালে মাছটি ধরা পড়ে।

সকালে দৌলতদিয়া মাছ বাজারের রওশন মোল্লার মাছের আড়ৎ থেকে মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে ওয়াছেল বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়েকজন মিলে দৌলতদিয়া পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসে থাকি। কিছু সময় পর জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেকক্ষণ সময় নিয়ে জাল উঠালে দেখতে পাই ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ। এত বড় মাছ পেয়ে বেশ খুশি হয়েছি।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে ওয়াছেলের কাছ থেকে ৯০০ টাকা কেজি দরে মাছটি ২২ হাজার ৫০০ টাকায় কিনে নিই। ফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১০০০ টাকা কেজিতে বিক্রির কথা চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা