সারাদেশ

হুমকিদাতা মহসিন তালকুদার সাকিবের অন্ধভক্ত : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের আইকন বয় সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালকুদার বিশ্বসেরা অলরাউন্ডারের অন্ধভক্ত বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় তাকে গ্রেফতারের পর বিকেল ৪টায় র‍্যাব-৯ এর সদর দফতর সিলেটে র‌্যাব অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন।

তিনি জানান, মহসিন তালুকদার সাকিবের একজন অন্ধভক্ত। সাকিব ভারতে কালীপূজা উদ্বোধন করেছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখে ক্ষুব্দ হয়ে মহসিন এ কাণ্ড ঘটিয়েছেন।

র‍্যাব-৯ এর অধিনায়ক বলেন, “আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন তালুকদার বলেছেন- তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের অন্ধভক্ত। সম্প্রতি সাকিবের ভারতে কালীপূজায় উপস্থিত হওয়ার খবর মিডিয়ায় ভাইরাল হলে মহসিন বিষয়টি মেনে নিতে পারেননি। এতে ক্ষুব্দ হয়ে ফেসবুক লাইভে এসে ধারালো অস্ত্র দেখিয়ে সাকিবকে হত্যার হুমকিসহ নানা মন্তব্য করেন। সাকিব আল হাসান যাতে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চান এ জন্য মহসিন এই কাণ্ড করেন।"

লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন জানান, কারও প্ররোচনায় নয়, নিজের ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন মহসিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার পেছনে কারও ইন্ধন পায়নি র‌্যাব।

এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রণসি গ্রামে ভায়রার বাড়ি থেকে মহসিনকে গ্রেফতার করে র‍্যাব।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা