সারাদেশ

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে চারটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, পৌর শহরে অবস্থিত মোল্যা আহম্মদ হোসেন মেমোরিয়াল হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় ৫ হাজার টাকা, পাটের বস্তা ব্যবহার না করে পলিথিনের বস্তা ব্যবহার করায় বাজার সদরের কণিকা ভান্ডারকে পণ্যের পাটজাত মোড়ক আইনের ২০১০ এর ১৪ ধারায় ২০ হাজার টাকা, একই অপরাধে বাজার সদরের ইকরাম সিকদার ও গুনবহা গ্রামের আবুল হোসেনকে ২ হাজার টাকা করে এবং মাস্ক পরিধান না করায় সংক্রমক রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪(২) ধারায় বোয়ালমারী বাজারের গৌতম বিশ্বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা