সারাদেশ

মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি চলবে না : শাজাহান খান

নিজস্ব প্রতিনিধি, রংপুর : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, “মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি চলবে না। সড়কে যারা চাঁদাবাজি করে তারা শ্রমিক নন। তাদের পরিচয় তারা চাঁদাবাজ।”

মঙ্গলবার (১৭ নভেম্বর ) দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, “মহাসড়কে দুর্ঘটনা কমাতে হবে। পরিবহন শ্রমিকরা ঘাতক বা খুনি নয় তারা সেবক। তাদের অবদান অস্বীকার করা যাবে না। শ্রমিকেরাও দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনা থাকলে বাংলাদেশ থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। পরিবহন সেক্টর কোনো দলের নয়। এখানে দলীয়করণ চলবে না। এই সেক্টর সবার। এখানে দলীয় পরিচয় মূখ্য নয় বরং মালিক ও শ্রমিক বড় পরিচয়।”

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদল, রংপুর জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম আজিজুল হক রাজু, লালমনিরহাট মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগ ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক আল মোতাজিদুল ইসলাম, রংপুর শ্রমদপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ সরকার উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের সংগঠন ট্রেড ইউনিয়নে শৃঙ্খলা ফেরানোসহ সড়কে দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ সুপারিশ তৈরি করা হয়েছে বলে জানান। আগামীতে প্রশিক্ষিত শ্রমিক জনবল গঠন এবং লাইসেন্স প্রাপ্তিতে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন শ্রমিক ফেডারেশনের নেতারা। এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

সান নউিজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা