ছবি: সংগৃহীত
সারাদেশ

কাপড়ের রঙে মিছরি তৈরী, প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে পপুলার ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন: নোয়াখালীতে ২ ভাইয়ের যাবজ্জীবন

বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের পপুলার ট্রেডাসে অভিযান চালানো সময় কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করার অপরাধে ঐ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়।

আরও পড়ুন: রোমানিয়ায় আটক ১৯ বাংলাদেশি

ভোক্তা অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করায় পপুলার ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও জেলা পুলিশ লাইন্সের একদল সদস্য।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা