সারাদেশ

ঝালকাঠিতে স্ত্রীকে চুল কেটে নির্যাতন, স্বামী আটক

জেলা প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় স্বামী কর্তৃক কিশোরী স্ত্রীকে চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে ভিকটিম নাদিরা আক্তারকে (১৪) উদ্ধার ও স্বামী আবু সাইদ হাসানকে (২১) আটক করেছে পুলিশ। এ সময় কাটা চুল জব্দ করা হয়।

আটক আবু সাইদ হাসান আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে এবং ভিকটিম নাদিরা উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া হাওলাদারে মেয়ে। সে সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, হাসান ও নাদিরা গত বছরের ৩ এপ্রিল পালিয়ে বিয়ে করেন। এরপর শ্রমজীবী হাসান ট্রলিচালকের কাজ করতে শুরু করেন। দাম্পত্য জীবন শুরুর কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই হাসান নাদিরাকে মারধর করতেন।

শুক্রবার বিকেলে মারধরের একপর্যায়ে দা দিয়ে নাদিরার মাথার চুল কেটে দেন হাসান। এ সময় নাদিরার চিৎকারে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে রাজাপুর থানা পুলিশ নাদিরাকে উদ্ধার, হাসানকে আটক ও কাটা চুল জব্দ করে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে মেয়েটির বাবা চাঁন মিয়া হাওলাদার বাদী হয়ে মামলা করছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে হাসানকে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা