সারাদেশ

শুক্রবার থেকে মেডিকেলে রিমান্ডে থাকা এএসআই আশেক

নিজস্ব প্রতিনিধি, সিলেট : গত শুক্রবার (৩০ অক্টোবর) থেকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির প্রত্যাহারকৃত এএসআই আশেক এলাহি।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ দিন থেকেই তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় আশেক অন্যতম অভিযুক্ত।

শুক্রবার (৩০ অক্টোবর) রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক মাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, এখনও আশেক এলাহির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তাকে মনোরোগ বিভাগের অধীন ২৫ নম্বর ওয়ার্ডে কড়া নিরাপত্তায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আশেক এলাহিকে ২৯ অক্টোবর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা