সারাদেশ

উলিপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোকছেদ আলী (৬৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর-চিলমারী সড়কের প্যারাগন প্রি-ক্যাডেট স্কুলের সামনে। তিনি মৃত ডাক্তার কপিল উদ্দিনের পুত্র ও দৈনিক খোলা কাগজের উলিপুর প্রতিনিধি মনজুরুল হান্নানের বড় ভাই।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন মোকছেদ আলী বাড়ি থেকে বের হয়ে উলিপুর বাজার আসার পথে প্যারাগন প্রি-ক্যাডেট স্কুলের গেটে পৌঁছিলে চিলমারী থেকে আসা দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড়ভাই সাংবাদিক মনজুরুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা