সারাদেশ

বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে আটক করেছে। রোববার (১ নভেম্বর) রাত ১১টার সময় উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় স্থানীয় ব্যবসায়ী মোঃ হিরু মুন্সির মালিকানাধীন স’মিলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও জয়নগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৩৫), তোতা বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাস, কেশরাইল গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস রাত আনুমানিক ১১ টার দিকে অজ্ঞাত স্থান থেকে ঐ বাক প্রতিবন্ধী তরুণীকে তুলে এনে মোঃ হিরু মুন্সির মালিকানাধীন স’মিলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গোপন সংবাদ পেয়ে জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ নজরুল মুন্সির নেতৃত্বে একদল পুলিশ ঐ স’মিলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার এবং নাসির বিশ্বাসকে আটক করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অভিযুক্ত নজরুল বিশ্বাস, মাসুম বিশ্বাস কৌশলে পালিয়ে যায় বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে জয়নগর পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ নজরুল মুন্সি বলেন, মেয়েটি বাকপ্রতিবন্ধী হওয়ায় এখন পর্যন্ত তার নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। গ্রেফতারকৃত নাসিরও মেয়েটিকে না চেনার ভান করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এদিকে গ্রেফতারকৃত নাসির বিশ্বাস সাংবাদিকদের জানায়, মেয়েটিকে সে চেনে না, রাত ৯টার দিকে নজরুল বিশ্বাস, মাসুম বিশ্বাস জয়নগর বাসস্ট্যান্ডে মেয়েটিকে সঙ্গে করে নিয়ে এসে আমাকে বলে, একে হিরু মুন্সির স’মিলে রেখে আয়। মেয়েটিকে কোথা থেকে এনেছে ওরা বলতে পারবে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা