সারাদেশ

শেবাচিমে চিকিৎসার অভাবে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতিকালীন সময়ে চিকিৎসার অভাবে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃতীয় তলায় সার্জারি বিভাগের ৯ নং ওয়ার্ডে সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ওই নারী মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন নিহতের স্বামী সেকেন্দার আলী হাওলাদার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।

জানা গেছে, কাউনিয়া থানার শায়েস্তাবাদ ইউনিয়নের বাসিন্দা সেকেন্দার আলী হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম দীর্ঘদিন ধরে পেপটিক আলসারে ভুগছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে ৩০ অক্টোবর বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানের চিকিৎসক ওই নারীর উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ৩১ অক্টোবর সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গুরুত্বর অসুস্থ নাসিমাকে। প্রথমে তাদের চতুর্থ তলার মেডিসিন বিভাগের ৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। হাতে জখম থাকায় নাসিমা বেগমকে ১ নভেম্বর তৃতীয় তলায় সার্জারি বিভাগের ৯ নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

সেকেন্দার আলী জানান, শনিবার ইমার্জেন্সীতে নিয়ে আসার সময়ে ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ঔষধই টানা তিন দিন চলেছে। ওয়ার্ডে রোগী নেওয়ার পর থেকে এক সেকেন্ডের জন্যও কোন ডাক্তার দেখতে আসেনি। নার্সদের কাছে পরামর্শ করতে গেলে তারা খারাপ আচরণ করে তাড়িয়ে দিত।

সেকেন্দার আলী আরও বলেন, আমরা যেদিন ভর্তি হয়েছি সেদিন দেখেছি ডাক্তাররা তাদের রুমে তালা মেরে চলে গেছেন। ডাক্তাররা চিকিৎসা না দিয়ে আমার স্ত্রীকে মেরে ফেলেছে। তারা চিকিৎসা দিলে কোন সমস্যা হতো না বলে মনে করেন তিনি।

মৃত নাসিমা বেগমের পুত্রবধূ সুমাইয়া বেগম বলেন, আমরা অনকে অনুরোধ করেছি একজন ডাক্তার, নার্সকে এসে আমাদের রোগীকে দেখে যাওয়ার জন্য। কিন্তু কেউ আসেনি। অসহায়-পাগলের মত তিনদিন ডাক্তার নার্সদের দুয়ারে দুয়ারে ঘুরছি হাসপাতালে। কিন্তু কেউ আসেনি।

হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, চিকিৎসার অভাবে কেউ মারা গেছে এমন অভিযোগ জানা নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা