সারাদেশ

দুই সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে রায়হান হত্যা মামলার তদন্ত

নিজস্ব প্র্র্র্রতিনিধি, সিলেট : দুই সপ্তাহের মধ্যে সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনা তদন্ত কাজ শেষ হবে বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল উচ্চ আদালতের বেঞ্চ এ বিষয়ে দায়েরকৃত রিট আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী সৈয়দ ফজলে এলাহী। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত কর্মকর্তা জানিয়েছেন ২ সপ্তাহের মধ্যে তারা চার্জশিট দিয়ে দেবেন। এরপর আদালত মুলতবি ঘোষণা করা হয়।

রায়হানের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আরেকটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ। সেটি অন্য বেঞ্চে বিচারাধীন। ওই রিটে পক্ষভুক্ত হতে রোববার আবেদন করেছেন তার মা সালমা বেগম।

গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে গুরুতর আহত হন রায়হান। সেদিন সকাল ৭টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ শুরুতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত বলে চালিয়ে দিতে চেষ্টা করে। তবে রায়হানের স্ত্রী তান্নি পুলিশ হেফাজতে মৃত্যু আইনে মামলা দায়ের করলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় কয়েকজন অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হলেও মূল অপরাধী, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবর হোসেন এখনো পলাতক। তাকে গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে এখনো আন্দোলনে উত্তপ্ত সিলেটের রাজপথ।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা