সারাদেশ

রায়হান হত্যাকান্ড:  সেই সাইদুল রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সেই সাইদুল শেখকে এবার রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদকে যে রাতে পুলিশ আটক করে নিয়েছিল, সে রাতে ছিনতাইকারীকে গণপিটুনির তথ্য দিয়েছিলেন এই সাইদুল শেখ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিএমএম আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে তাকে হাজির করে প্রতারণার মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন জানায় পিবিআই। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ অক্টোবর সাইদুল শেখকে ৫৪ ধারায় আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন এক ব্যক্তি। এই মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে। এদিকে, রায়হান হত্যা মামলায় এ পর্যন্ত এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ প্রথমে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে চালিয়ে দিতে চাইলেও রায়হানের স্ত্রী পুলিশ হেফাজতে হত্যা আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা