সারাদেশ

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকগণ জানিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, রোববার দুপুরে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের বটতলায় বাবুল গাইনের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট-সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় বাবুল গাইন, নীলকান্ত বাড়ৈ ও অমর গাইনের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এই ৩টি দোকান পুড়ে যাওয়ায় প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক বাবুল গাইন।

কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, অগ্নিকান্ডের ঘটনায় এরা সর্বশান্ত হয়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করার মতো এদের কোন পূঁজি নেই। এরা যদি সরকারিভাবে সাহায্য সহযোগিতা না পায় তাহলে নতুন করে ব্যবসা শুরু করতে পারবে না। আমি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যাতে সরকারি সহযোগিতা পায় তার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা