সাতক্ষীরায় সেনা সদস্যের আত্মহত্যা
সারাদেশ

সাতক্ষীরায় সেনা সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলায় গলায় ফাঁস দিয়ে চন্দ্র শেখর সরকার নামে এক সেনা সদস্য আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার মাগুরা গ্রামে নিজ বাড়ির পাশে এসডিএফ সংস্থার প্রবেশ দ্বারের আঁড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

চন্দ্র শেখর সরকার ওই গ্রামের নিমাই সরকারের ছেলে। তিনি পাঁচ দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন। গত ২৫ অক্টোবর তার ছুটি শেষ হয়। তিনি কক্সবাজারের রামু কান্টনমেন্টে ইঞ্জিনিয়ারিং কোরে সৈনিক পদে কর্মরত ছিলেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা