সারাদেশ

সহকারী রেজিষ্ট্রারকে মারধরের অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিষ্ট্রার ডাঃ মোঃ মাসুদ খান বাদী হয়ে ওই হাসপাতালের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ঐ চিকিৎসককে মারধর ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির মুখে এবিষয়ে খোজ নিতে শুক্রবার দুপুরে থানায় হাসপাতালের পরিচালক ডাঃ মো বাকির হোসেন যান। তখন তার সাথে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও ছিলেন।

এসময় হাসপাতালের পরিচালক বলেন,উদ্ভুত পরিস্থিতিতে আইনগত করণীয় নির্ধারণ করতে থানায় যান তিনি। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে মামলা দায়েরের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তি করনীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন সহ-সভাপতি নুর ইসলাম দিপু।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা