সারাদেশ

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি-২০২০ প্রদান

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায় এর স্মৃতি রক্ষার্থে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উলিপুর মহিলা ডিগ্রী কলেজে অম্বিকাচরণ রায়ের তৃতীয় পুত্র কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায়ের আর্থিক সহায়তায় অম্বিকা ফাউন্ডেশন কর্তৃক উপজেলার পাঁচজন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বর্গীয় অম্বিকাচরণ রায় এর পৌত্র উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, দ্বিতীয় পুত্র গোকুল রায় ও কনিষ্ঠা কন্যা নয়নতারা প্রমুখ৷

উল্লেখ্য, উলিপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রয়াত সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র রায় অম্বিকাচরণ রায়ের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। স্বর্গীয় অম্বিকাচরণ রায় উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চল্লিশ বছরের অধিক সময় শিক্ষকতা করেছেন। ১৯৮৫ খ্রিস্টাব্দে তিনি পরলোকগমন করেন।

প্রফেসর নিখিল চন্দ্র রায় জানান, বাবার স্মৃতি রক্ষার্থে এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা