সারাদেশ

লক্ষ্মীপুরে নানার বাড়িতে দুই নাতির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশু মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদ উল্যার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকে বিহব্বল হয়ে পড়েছে।

মৃত তাহসিন উপজেলার চর আবাবিলের গাইয়ারচর গ্রামের কৃষক কামাল হোসেনের ছেলে এবং মৃত আবদুল্লাহ একই উপজেলার সোনাপুরের রাখালিয়া গ্রামের দিনমজুর মো. সেলিমের ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, পৌরসভার কাউন্সিলর শহিদ উল্যার কেরোয়া এলাকার বাড়ির কাদের মোল্লার দুই মেয়ে বুধবার বাবার বাড়িতে বেড়াতে আসে।

শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু তাহসিন ও আবদুল্লাহ বাড়ির পাশে বল নিয়ে খেলা করছিল।পরিবারের সদস্যদের অগোচরে তার দুই নাতি শিহাব ও আবদুল্লাহ একসঙ্গে পুকুরের পশে খেলা করছিলো । তাদের কোথাও পাওয়া যাচ্ছিলো না। এক ঘণ্টা পর লাশ পুকুরে ভেসে ওঠে ও তাদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তার শিশুদের মৃত ঘোষণা করেন।

রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।এদিকে সন্ধায় তাদের বাবার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা