সারাদেশ

হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে ইব্রাহীমের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:

নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় ইব্রাহীম (৫০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্উদ্দীন খালেক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

এর আগে এ মামলায় চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ইব্রাহীম নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর বেড়িবাঁধের ওপর গৃহবধূর বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে (২১) ধর্ষণ করেন ইব্রাহীম। পরদিন ১২ এপ্রিল হাতিয়া থানায় এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষক ইব্রাহীমের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মর্তুজা আলী পাটোয়ারী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আবু সাঈদ নোমান ও অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা