সারাদেশ

খুলছে সুন্দরবনের সকল পর্যটন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, মংলা : মহামারি করোনা সংকটের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন উন্মুক্ত করে দিতে যাচ্ছে বন বিভাগ।

কর্তৃপক্ষ বলছেন, আসন্ন নভেম্বরের শুরুতেই পর্যটকরা প্রবেশ করতে পারবেন সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে।

এদিকে, সবুজ সংকেত পেয়ে আগে থেকেই প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন ট্যুর অপারেটররা। তাদের অনেকেই ইতোমধ্যে সুন্দরবন ভ্রমণের প্রি-বুকিংও শুরু করে দিয়েছেন।

সুন্দরবন বন বিভাগ সূত্র জানায়, গত ১৯ অক্টোবর বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় সুন্দরবনকে পর্যটকদের জন্য খুলে দেয়ার পক্ষে আলোচনা হয়। সভায় আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে সুন্দরবনকে উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে আগামী দু-একদিনের মধ্যে পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশের দ্বার খুলে দেয়ার জন্য সুন্দরবন রেঞ্জ ও বিভাগীয় পর্যায়ে নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে গত ১৯ মার্চ পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে বন বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবন জুড়ে এ নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশনা দেয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, পর্যটন মৌসুমে (নভেম্বর থেকে মার্চ) সুন্দরবনের ৯টি পর্যটন এলাকায় দিনে ৪৫ হাজারেরও বেশি ভ্রমনকারী অবস্থান করে থাকেন।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মো. মঈনুল ইসলাম জমাদ্দার বলেন, পর্যটন মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে সুন্দরবন ভ্রমণের বুকিং নেয়া শুরু হয়েছে। তবে ভ্রমণের জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। সে জন্য জাহাজে পর্যটক সংখ্যাও কমিয়ে দেয়া হবে।

সুন্দরবন (পশ্চিম) বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবু নাসের বলেন, এ সংক্রান্ত কোনো নির্দেশনা এখনো আমাদের কাছে আসেনি। তবে, গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে এ বিষয়ে জানা যেতে পারে।

এ ব্যাপারে বন ও পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। বনবিভাগকেও মৌখিকভাবে বলা হয়েছে। দু’একদিনের মধ্যেই সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে বন বিভাগ। এছাড়া ট্যুর অপারেটরদেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে।

তবে, করোনা পরিস্থিতির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক জাহাজে ৫০ জনের বেশি না যাওয়া এবং শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ট্যুর অপারেটর ও পর্যটকদের সকল স্বাস্থ্যবিধি মানতে হবে, যোগ করেন তিনি।

সান নিউজ/এনা/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা