সারাদেশ

কুষ্টিয়ায় স্পিরিট পানে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত স্পিরিট পানে তাদের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বড়আইলচারা গ্রামের অনিক বিশ্বাস (২১), খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের রিপন কুমার ঘোষ (৩২) ও মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের নিতাই বিশ্বাস (৩৫)।

স্থানীয়রা বলছেন, মঙ্গলবার রাত ১২টার দিকে অসুস্থ অবস্থায় নিতাই বিশ্বাসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার ভোর ৪টার দিকে অসুস্থ অবস্থায় অনিক বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভোর পৌনে ৫টার দিকে খোকসা উপজেলা থেকে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনই সকাল ৬টার মধ্যে মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত স্পিরিট পানে তাদের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে তাদের ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, তিন উপজেলার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা