সারাদেশ

এমপি আবু জাহিরকে সিএমএইচে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য আবু জাহিরকে নিজ নির্বাচনী এলাকা হবিগঞ্জ থেকে হেলিকপ্টারে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে বুধবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১০টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় হেলিকপ্টারটি।

হেলিকপ্টারে তার সঙ্গে রয়েছেন- বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশরাফুল, সংসদ সদস্যের ছোট ভাই বদরুল আলম ও ব্যক্তিগত সহকারী সুদীপ দাস ।

সুদীপ দাস জানান, গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর একরাত তিনি নিজ বাস ভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা