সারাদেশ

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহে রোববার (২৫ অক্টোবর) সকালে জেলার নান্দাইল ও গৌরীপুরে দুপুর আড়াইটার দিকে পৃথক দুটি সড়ক সড়ক দুর্ঘটনায় দুই নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের আবুল ইসলামের মেয়ে আফরোজা আক্তার (৯)।

এ বিষয়ে নান্দাইল থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, প্রতিদিনের মতো আফরোজা আক্তার আরবি পড়া শেষ করে সকাল ৮টার দিকে অন্যদের সঙ্গে বাড়ি ফিরছিল এ সময় নান্দাইল তাড়াইল সড়কের দরিল্লা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে সড়কে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গৌরীপুর থানা পুলিশের ওসি বোরহান উদ্দিন বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের রামগোপালপুর ইউনিয়ের গঙ্গাশ্রম নামক স্থানে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী মারা যায়। আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও এক নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সিএনজি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের নাম ঠিকানা বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা