সারাদেশ

বিএনপির অভিযোগ মিথ্যাচার ছাড়া কিছুই নয় : হানিফ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন সরকারের বিরুদ্ধে অভিযোগ করা এখন বিএনপির রাজনৈতিক মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিএনপি ও বিএনপি সমমনা দলগুলো এখন কোনো ইস্যু থাক বা না থাক, সরকারের বিরুদ্ধে অভিযোগ করা এখন তাদের রাজনৈতিক মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে ‘নারীর প্রতি সহিংসতা রোধে যুবসমাজ ও সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

মাহবুবউল-আলম হানিফ বলেন, সরকারের বিরুদ্ধাচরণ করা একজন রাজনৈতিক ব্যক্তির কর্ম হওয়া উচিত না। বিএনপির উচিত, এখান থেকে সরে এসে জনগণের জন্য কথা বলা। ভুলত্রুটির পাশাপাশি সরকারের উন্নয়ন-অগ্রগতি নিয়েও তাদের কথা বলা উচিত। বিরুদ্ধাচরণের নামে এসব মিথ্যাচার দেশের ভাবমূর্তি নষ্ট করে।

হানিফ আরও বলেন, তারা প্রতিদিন কথা বলছেন, মিডিয়ায় প্রকাশ হচ্ছে, সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জনগণের কাছে আস্থা ফিরে পাওয়া যাবে না।। এসব অভিযোগ একদম স্ববিরোধী আর মিথ্যাচার ছাড়া কিছুই নয়।

সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহাবুবুল আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক অজয় সুরেকা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের কয়েকশ নারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা