সারাদেশ

ঝিনাইদহে ৭০ বছরের বৃদ্ধাকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় ৭০ বছর বয়সের এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার (২৫ অক্টোবর) উপজেলার গোপিনাথপুর গ্রামের মতিয়ার রহমানের (মতি ফকির) নামে থানায় মামলা করেছেন ওই বৃদ্ধা। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের মৃত সোনা জোয়ার্দ্দারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর গ্রামের বাঁশবাগানের ভিতর দিয়ে মাঠে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন অভিযুক্ত মতি ফকির। ওই নারী চিৎকার করলে মতি ফকির পালিয়ে যান। প্রতিবেশি এক নারী জানান, নি:সন্তান ওই বৃদ্ধা প্রতিবেশী ও গ্রামবাসীদের সহযোগিতায় জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন বিকেলে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে প্রতিবেশীদের কাছে ঘটনার বিবরণ দেন।

স্থানীয় ইউপি সদস্য সাব্বির আহম্মেদ বলেন, ওই বৃদ্ধার বিষয়টির খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাই। অভিযুক্ত ব্যক্তি লম্পট প্রকৃতির মানুষ। তার বিরুদ্ধে ইতোপূর্বে এমন অনেক অভিযোগ রয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা