সারাদেশ

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে আমরণ অনশনে রায়হানের মা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : আমরণ অনশনে বসেছেন সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ফাঁড়ির সামনে অনশন শুরু করেন।

এসময় তিনি ও তার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফেস্টুন প্রদর্শন করেন। অনশনরতদের মাথায় কাফনের কাপড় বাঁধা দেখা গেছে।

উল্লেখ্য, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ১১ অক্টোবর সকালে ওসমানী মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি এএসআই আশেকে এলাহী। সকাল ৭টা ৫০ মিনিটে রায়হান মৃত্যুবরণ করেন।

পুলিশ প্রথমে গণপিটুনিতে ছিতাইকারীর মৃত্যু বলে চালিয়ে দিতে চাইলেও হত্যা ও পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী তান্নি। পরে বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই ইতোমধ্যে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশিদকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে।

তবে মূল অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ আকবর হোসেন ভুঁইয়া পলাতক।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা