সারাদেশ

তেঁতুলিয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক,পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দাওয়াত খেয়ে ফেরার পথে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও আটজন আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার মাঝিপাড়া এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাসচালক তেঁতুলিয়া উপজেলা সদরের বুড়িমুটকি এলাকায় তুলেশ চন্দ রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় (২৩) এবং তেঁতুলিয়ার কলোনিপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০)।

আহতরা হলেন- তেঁতুলিয়া কলোনিপাড়া এলাকার রবিউল ইসলাম (৪৬), তার ছেলে ফয়সাল (১৭), মেয়ে রওনক জাহান (১২), বাবা ফুল মোহাম্মদ (৭৬), মা রোকেয়া বেগম (৭০), মোমিনপাড়া এলাকার মোকছেদ আলীর স্ত্রী তহমিনা বেগম (৫০), মেয়ে মিথিলা আক্তার (১৫) ও একই এলাকার আকতারুজ্জামানের স্ত্রী রেনু বেগম (৪৫)।

তেতুঁলিয়া থানার ওসি জহুরুল ইসলাম জানান, আত্মীয়র বাসায় দাওয়াত খেয়ে মাইক্রোবাসে পঞ্চগড়ের ডুডুমারি এলাকা থেকে পরিবারের ১০ সদস্য নিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম। মাঝিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টরের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে রবিউলের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও মাইক্রোবাসচালক স্বপন মারা যান। আহতদের উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা