সারাদেশ

‌রায়হান হত্যাকান্ডে জড়িতদের রেহাই নেই

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রায়হানের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ঘোষিত ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর মদিনা মার্কেটে এই কর্মসূচি পালন করা হয়।

৩ ঘণ্টার মানববন্ধনে স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

এ সময় বক্তারা বলেন, রায়হান হত্যার মাধ্যমে রক্তে রঞ্জতি হয়েছে সিলেট। আমরা বেঁচে থাকতে এ রক্ত বৃথা যেতে দেবো না। রায়হান হত্যাকান্ডের সাথে জড়িতদের রেহাই নেই। তাদের ফাঁসি না দেয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, শওকত আহমদ, রায়হানের বাবা হাবিবুল্লাহসহ ও এলাকার সচেতন নাগরিক বৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, রায়হান আহমদের পরিবার ও এলাকাবাসীর ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিন ছিলো শনিবার।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা