সারাদেশ

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার মিঠামইনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত সেপাহি নেছা (৬২) মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপুর গ্রামের আবদুস সালামের স্ত্রী। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে রান্না করার সময় গ্যাসের পাইপের লিক থেকে আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ হন। দগ্ধ সবাইকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ৭ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সিলিন্ডার গ্যাসের পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় রান্না করার জন্য দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরালে সঙ্গে সঙ্গে বিস্ফোরনের ঘটনা ঘটে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা