সারাদেশ

মাদারীপুর প্রাণী সম্পদ সপ্তাহ শুরু 

মাদারীপুর প্রতিনিধি

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সম্পৃক্ততা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনের গুরুত্বের বিষয়টি প্রতিপাদ্যের মাধ্যমে তুলে ধরা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, উপপরিচালক ডা. তরুণ কুমার রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শচীন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের খামারি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

চকরিয়ায় ২৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত তৌহিদু...

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি ব...

পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলে...

জাতীয় প্রাণিসম্পদ পদকে বিএলআরআইয়ের স্বর্ণজয় 

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে গবেষ...

টিনএজার ছেলের মন জয় করতে বাবা-মায়ের যেসব বিষয়ে সাবধান থাকা জরুরি

একজন কিশোর বা টিনএজার ছেলেকে বড় করে তোলার যাত্রাটা অনেকটাই সরু দড়ির ওপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা