সারাদেশ

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন অধিকাংশ পোশাক শ্রমিক, বন্ধ ২১ কারখানা

সাভার (ঢাকা) প্রতিনিধি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে অধিকাংশ পোশাক শ্রমিক কাজে যোগ দিয়েছেন। এর ফলে বেশীরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হলেও এখনো তিনটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে। এ ছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ২২টি কারখানায় এবং শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ২১টি কারখানা।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কর্মবিরতি পালন করা তিনটি কারখানা হলো—ম্যাংগো টেক্স, গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড ও মারমা কম্পোজিট। এসব কারখানার শ্রমিকদের একাংশ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গতঃ শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় কর্মবিরতি, বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে অনেক কারখানার মালিকপক্ষ ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়। মালিকপক্ষের এ সিদ্ধান্ত মেনে অনেক শ্রমিক কাজে ফিরেছেন। ফলে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে কিছু কারখানার শ্রমিক এখনো ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অনড় রয়েছেন। তাঁদের কর্মবিরতির কারণে সংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
এদিকে মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৩(১) ধারায় বন্ধ থাকা ২১টি কারখানা এখনো চালু হয়নি। পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণার কারণে ২২টি কারখানার উৎপাদন কার্যক্রমও বন্ধ রয়েছে। সব মিলিয়ে অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হলেও কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ এখনো পুরোপুরি কাটেনি।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প...

বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরের বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মা...

চকরিয়ায় ২৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত তৌহিদু...

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি ব...

পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা